শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুর ১ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান  পথসভা দিয়ে আনুষ্ঠানিকতা শুরু কাহারোলে ১৫ গ্রামের স্বপ্নের সেতুর জন্য ভূমি অধিগ্রহণে যুগ্ম সচিবের সরেজমিনে পরিদর্শন রাজিবপুরে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন ময়মনসিংহ সাহিত্য সংসদের তিন বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ধোবাউড়ায় ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ  মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ: শারীরিক নির্যাতন ও গুমের অভিযোগ পরিবারের নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে

লালপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষি বাবা-মেয়ে গ্রেফতার

আবু তালেব, লালপুর (নাটোর )প্রতিনিধি:
  • আপডেটের সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২০৪ সময় দেখুন
লালপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষি বাবা-মেয়ে গ্রেফতার
লালপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষি বাবা-মেয়ে গ্রেফতার

নাটোরের লালপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষ ও ব্যবসার অভিযোগে এক বাবা-মেয়েকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের শালেশ্বর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন, শালেশ্বর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা জামশেদ আলী (৭৫) ও তার মেয়ে মোছাঃ মরিয়ম (৩৫)। দীর্ঘদিন ধরে তারা গাঁজা চাষ ও বিক্রির সঙ্গে জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রাত ১০টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের বাড়ি থেকে গাঁজার গাছ এবং ২০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের এবং জব্দকৃত আলামতসহ তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, “জামশেদ আলী ও তার মেয়ে মরিয়ম দীর্ঘদিন ধরে গাঁজার চাষ ও ব্যবসার সঙ্গে যুক্ত। সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD