বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

দুটি কিডনী অচল মৃত্যু পথযাত্রী অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনে সংবাদ সম্মেলন

মো শান্ত খান, সাভার প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৯২ সময় দেখুন
দুটি কিডনী অচল মৃত্যু পথযাত্রী অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনে সংবাদ সম্মেলন
দুটি কিডনী অচল মৃত্যু পথযাত্রী অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনে সংবাদ সম্মেলন

দুটি কিডনীই বিকল হয়ে যাওয়া অসহায় হয়ে মৃত্যু পথযাত্রী এক অসুস্থ রোগীকে বাঁচাতে রোগীর পরিবার ও স্থানীয় কন্ঠ শিল্পীদের সাথে নিয়ে চ্যারিটি কনসার্ট আয়োজন বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন লায়ন খোরশেদ আলম।

“মানুষ মানুষের জন্য” অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে যারা নিজেকে উৎসর্গ করছেন তাদের কাছেই যেন ছুটে যান ভুক্তভোগী মানুষ। ঠিক তেমনি কিডনি নষ্ট হয়ে যাওয়া মৃত্যু পথযাত্রী জাকির হোসেন বাঁচতে চান। তাইতো জাকিরের পরিবার এই রেমিটেন্স যোদ্ধা জাকিরকে বাঁচাতে ছুটে এসেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলমের কাছে। আর এভাবেই মানবিক ডাকে সাড়া দিলেন এই মানবিক মানুষ।

বাংলাদেশ বেতারের কর্মচারী ছিলেন এই অসুস্থ জাকিরের বাবা-মা। জাকিরের বাবা পৃথিবী ছেড়ে চলে যান অনেক আগেই। সংসারের হাল ধরতে জাকির হোসেন পাড়ি জমান মধ্যপ্রাচ্যের জর্ডানে। তিনি বিগত চার বছর আগে ভিষণ অসুস্থ হয়ে পড়েন। এরপর জর্ডান থেকে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়। এই রেমিটেন্স যোদ্ধার কষ্টার্জিত সকল অর্থ চলে যায় চিকিৎসায়। ডাক্তাররা বলেন, জাকিরের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এরপর থেকে জীবনে আরো কিছুদিন বেঁচে থাকতে বড় আকুতি জাকির ও তাঁর পরিবারের।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে মো: জাকির হোসেনের বোন আলো আক্তার তাঁর ভাইয়ের চিকিৎসা সহায়তার জন্য ছুঁটে আসেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলমের কাছে। তাৎক্ষনিকভাবে খোরশেদ আলম আয়োজন করেন সংবাদ সম্মেলনের।

সেখানে লায়ন খোরশেদ আলম বলেন, এর আগে কৃতিকে বাঁচাতে আমরা একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেছিলাম। এবারও আবহাওয়া ভাল থাকলে সাভারের রেডিও কলোনী মাঠে জাকিরের চিকিৎসা সহায়তায় চ্যারিটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছি। এ ব্যাপারে সকলের সহায়তা চান লায়ন খোরশেদ আলম। এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডা. দেওয়ান মো সালাউদ্দিন বাবু সহ সকল বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশা করেন আয়োজক লায়ন খোরশেদ আলম।

এ সময় বক্তব্য রাখেন, অসুস্থ জাকিরের বোন আলো আক্তার, কণ্ঠশিল্পী ইমন আহমেদ, নীলয় আহমেদ, মিঠুসহ অনেকে।
আগামী ২৫ জুলাই জাকির হোসেনের চিকিৎসা সহায়তায় আয়োজিত চ্যারিটি কনসার্ট সফল করতে গণমাধ্যম কর্মী ও সর্বস্তরের মানুষের সার্বিক সহায়তা কামনা করেছেন আয়োজকরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD