বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনসিপি’র নেতা

রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা) সংবাদদাতা :
  • আপডেটের সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৬১ সময় দেখুন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনসিপি’র নেতা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনসিপি’র নেতা

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ছয়াশি আহমদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি’র) যুগ্ম সমন্বয়কারী পদ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। যা সরকারি চাকরি বিধি লঙ্ঘন করে। একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কীভাবে সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হলেন তা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

গত ১২ জুলাই এনসিপির কেন্দ্রীয় মুখ্যসচিব (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত মোহনগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এতে রফিকুল ইসলাম শুভকে প্রধান সমন্বয়কারী এবং আব্দুল হান্নান আকন্দকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। জানা যায়, এনসিপিতে পদ পাওয়া আব্দুল হান্নান আকন্দ উপজেলার ৬নং সুয়াইর ইউনিয়নের ছয়াশি আহমদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা-১৯৭৯ এর ২৫(১) ধারায় স্পষ্টভাবে বলা আছে, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কোনো রাজনৈতিক দল বা তার অঙ্গ সংগঠনের সদস্যসহ এবং কোনো রাজনৈতিক কর্মকান্ডে অংশ নিতে পারবেন না। একই ধারার ২৫(৩) উপ-ধারায় বলা আছে, কোনো সরকারি কর্মচারী নির্বাচন উপলক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণাও অংশ নিতে পারবেন না। এ বিষয়ে এনসিপির মোহনগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম শুভ বলেন, সরকারি কোনো কর্মচারীর কমিটিতে থাকা ঠিক না। তবে আমাদের কমিটিতে আব্দুল হান্নান আকন্দ নামে একজন আছেন। তিনি সরকারি চাকরি করেন কি না, তা আমি নিশ্চিত নই। তথ্য গোপন করে কেন্দ্রের সাথে যোগাযোগ করে কমিটিতে নাম তালিকাভূক্ত করিয়েছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন আকন্দ বলেন, সরকারি বিদ্যালয়ের কোনো শিক্ষকই রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না। এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দকে শোকজ করা হবে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ জানান, সরকারি চাকুরি করলে রাজনীতি করার কোন সুযোগ নেই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD