সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন: নৌকা সহ দুইজন গ্রেফতার

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১৮ সময় দেখুন
যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন: নৌকা সহ দুইজন গ্রেফতার
যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন: নৌকা সহ দুইজন গ্রেফতার

তাহিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে যাদুকাটা নদী থেকে নৌকাসহ ২ জনকে আটক করা হয়েছে। অবৈধ ভাবে বালু উত্তোলন করায় তাহিরপুর থানা পুলিশ তাদের আটক
করে।আটক ২ জনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।রবিবার (১৩ জুলাই) ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ২ জন হলো উপজেলার কোনাটছড়া গ্রামের মৃত নুর ইসলামের পুত্র আব্দুল কাদের ও সোহালা গ্রামের আলা উদ্দিনের পুত্র মো: আলী হোসেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বলেন, নদী ও পরিবেশ রক্ষায় পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যাদুকাটা নদীসহ কোনো স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। পরিবেশ ধ্বংসকারীদের কোনো ছাড় দেয়া হবেনা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD