সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

ছাতকে যৌথবাহিনীর অভিযানে আটক-২ বালু বোঝাই ৩ টি নৌকা জব্দ

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৬৮ সময় দেখুন
ছাতকে যৌথবাহিনীর অভিযানে আটক-২ বালু বোঝাই ৩ টি নৌকা জব্দ
ছাতকে যৌথবাহিনীর অভিযানে আটক-২ বালু বোঝাই ৩ টি নৌকা জব্দ

ছাতকের চলিতার ঢালা নামক স্থানে অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করা হয়েছে। রোববার (১৩ জুলাই) ভোর রাতে ছাতক সেনা ক্যাম্পের টহল টিম ও নৌ-পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাওয়া পথে তাদের আটক করা হয়েছে।

এসময় চলিতার ঢালা নামক স্থান থেকে বালু বোঝাই ৩ টি নৌকাও জব্দ করা হয়। ছাতক সেনা ক্যাম্পের কর্মকর্তা (ল্যাফটেনেন্ট) রুম্মান ও ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির এসআই অপুর নেতৃত্বে পরিচালিত অভিযানে আটককৃতরা হলন, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মৃত ছৈদ আলীর ছেলে মোঃ সজিব মিয়া ও রজব আলীর ছেলে কামরান আহমদ।

এ ঘটনায় বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়। নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ আনোয়ার হোসেন জানান, আসামী দু’জনকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD