মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

রাজীবপুরে টিআর-কাবিখা প্রকল্প বাস্তবায়নে সচ্ছতা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময়।

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেটের সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১২৯ সময় দেখুন
রাজীবপুরে টিআর-কাবিখা প্রকল্প বাস্তবায়নে সচ্ছতা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময়।
রাজীবপুরে টিআর-কাবিখা প্রকল্প বাস্তবায়নে সচ্ছতা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময়।

রাজিবপুর উপজেলায় টিআর,কাবিটা ও কাবিখা প্রকল্পের সুষ্ঠু ও স্বচ্ছ বাস্তবায়ন নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফজলে এলাহী।

সভায় ইউএনও বলেন, “সরকারের দেওয়া প্রতিটি প্রকল্প যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়, সেই লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়েছে। জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা একযোগে কাজ করলে প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সুযোগ থাকবে না।”

সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, স্থানীয় সাংবাদিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত বক্তারা বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখা গেলে জনগণের আস্থা যেমন বাড়বে, তেমনি সরকারের লক্ষ্যও বাস্তবায়ন হবে।

প্রকল্পের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD