রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মোঃ রাহিমুল ইসলাম হৃদয় ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেটের সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৬৮ সময় দেখুন
ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের পেশাদার সংগঠন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের সংবাদের ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম জয়।

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টায় সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন সোনাহাট মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান।

ঘোষিত ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন:

সহ-সভাপতি: জিল্লুর রহমান মানিক (দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ), মাহমুদ হাসান (দৈনিক দখিনের ক্রাইম)

সাধারণ সম্পাদক: মুফতি এস. এম. মনিরুজ্জামান (দৈনিক চেতনায় বাংলাদেশ)

যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ রাহিমুল ইসলাম হৃদয় (দৈনিক এই আমার দেশ),,কামরুল হাসান কাজল (দৈনিক মত প্রকাশ)।

সাংগঠনিক সম্পাদক: আবু সুফিয়ান পারভেজ (দৈনিক বাংলাদেশ সকাল)
প্রচার ও দপ্তর সম্পাদক ফারুক শেখ (দৈনিক আজকের বসুন্ধরা)

কোষাধ্যক্ষ: আব্দুর রোফ মন্ডল (কুড়িগ্রাম প্রতিদিন)

কার্যকরী সদস্য: মেছবাহুল আলম (দৈনিক দেশ বুলেটিন), মনিরুল ইসলাম (দৈনিক দেশের কণ্ঠ)

এছাড়াও সংগঠনে আরও ১০ জন সাধারণ সদস্য রয়েছেন।

উল্লেখ্য, গত ৪ জুলাই পরোক্ষ ভোটের মাধ্যমে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD