রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

লালপুরে টিচার্স ট্রেনিং কলেজে ১ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আবু তালেব, লালপুর ( নাটোর) প্রতিনিধি:
  • আপডেটের সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৩৯ সময় দেখুন
লালপুরে টিচার্স ট্রেনিং কলেজে ১ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
লালপুরে টিচার্স ট্রেনিং কলেজে ১ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নাটোরের লালপুরে জাহানারা এন্ড লতিফুর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজের প্রথম ব্যাচের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১১ জুলাই) লালপুরের মোহরকয়া জাহানারা এন্ড লতিফুর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে প্রথম ব্যাচের ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা । সোনিয়া হাসানের সভাপতিত্বে ও কলেজের অধ্যক্ষ সিমানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু , বিশিষ্ট সমাজ সেবক ওয়াহেদুজ্জামান সরকার , লালপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান , মোমিনপুর মাজার শরীফ দাখিল মাদ্রাসার সুপার এএসএম মোকাররেবুর রহমান নাসিম , ইন্সট্রাক্টর জান্নাতুল ফেরদৌসী প্রমুখ। লালপুরে পদ্মা নদীর কোল ঘেঁষে জাহানারা এন্ড লতিফুর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজের মনোরম পরিবেশে স্পেশাল এডুকেশন প্রোগ্রাম চালু করা হয়। এতে ৪টি বিভাগের ১১ টি জেলার ৭১জন শিক্ষার্থী বি এস এড এডুকেশনে ভর্তি হয়েছেন।
ওরিয়েন্টেশন উদ্বোধনের সময়
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আসলাম উদ্দিন, মাজার শরীফ কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ , দৈনিক প্রাপ্তি প্রসঙ্গের প্রকাশক ও সম্পাদক ইমাম হাসান মুক্তি , লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সালাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম ,ফজলুর রহমান , মোহরকয়া ভোকেশনাল ইনস্টিটিউটের সুপার তাহানুর ইসলাম পটল ।
পরে বিশেষ শিক্ষার্থীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD