রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

সাভারে ৫০০ পিস ইয়াবাসহ ছদ্মবেশী মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৫৩ সময় দেখুন

সাভারে ৫০০ পিস ইয়াবাসহ ছদ্মবেশী মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি

ঢাকার সাভারে হুজুরের ছদ্মবেশে মাদক বিক্রয়ের সময় মো. জালাল আহমেদ (৬৩) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শুক্রবার (১১ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাকির আল আহসানের নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড় এসএ পরিবহনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারি মো. জালাল আহমেদ কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম সাতঘরিয়া নয়াপাড়া এলাকার মৃত আব্দুল আলীর ছেলে। বর্তমানে তিনি সাভার পৌরসভার গেন্ডা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা জানান, হুজুরের ছদ্মবেশ ধারণ করে জালাল আহমেদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালাচ্ছিলেন। বেশ-ভূষা দেখে তাকে সন্দেহ করার বিন্দুমাত্র উপায় নেই। পরনে লম্বা পাঞ্জাবি, মাথায় টুপি, সব সময় আতর মেখে পাক-পবিত্র হয়ে তাকে ঘোরাফেরা করতে দেখতো এলাকাবাসী। অথচ এ বেশের আড়ালে তিনি ছিলেন ইয়াবার পাইকারি বিক্রেতা।

জিজ্ঞাসাবাদে জালাল মাদক ব্যবসার কথা অকপটে পুলিশের কাছে স্বীকার করে জানান, দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে তিনি জড়িত। প্রতি সপ্তাহে বিপুল পরিমাণ ইয়াবা কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় আনেন এবং সেগুলো সাভারের কয়েকজন মাদক ব্যবসায়ীর কাছে পাইকারি মূল্যে সরবরাহ করেন। ছদ্দবেশী জালালের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD