সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

লোভাছড়া পাথর কোয়ারীতে ইউএনও’র অভিযান, ৪ ক্রাশার মেশিন ধ্বংস

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৫৩ সময় দেখুন

লোভাছড়া পাথর কোয়ারীতে ইউএনও’র অভিযান, ৪ ক্রাশার মেশিন ধ্বংস

সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় অভিযান চালিয়ে ৪টি ক্রাশার মেশিন ও যন্ত্রপাতি ধ্বংস করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার বৃহস্পতিবার দুপুরে লোভাছড়া পাথর
কোয়ারীর মোলাগোল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ক্রাশার মেসশিন ও যন্ত্রপাতি ধ্বংস করেন। যান নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

এ সময় কোয়ারীর নিলামকৃত ৪৫ লক্ষ ঘনফুট পাথরের নিলামকারী প্রতিষ্ঠান পিয়াস এন্টারপ্রাইজের লোকজনদের সাথে কথা বলে তিনি নিলামের শর্তঅনুযায়ী সব পাথর পরিবহনের জন্য নির্দেশনা দেন। নিলামের বাহিরে পাথর পরিবহন ও পাচার করা হলে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান, কোয়ারী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ, কোয়ারী এলাকায় অবৈধভাবে ক্রাশার মেশিন দিয়ে পাথর ভাঙা বন্ধে স্থানীয় প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ##

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD