রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তার ৮ম বর্ষপুর্তি পালিত

রিপোর্টার নাম:
  • আপডেটের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২০৫ সময় দেখুন

তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তার ৮ম বর্ষপুর্তি পালিত

 

সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে সাপ্তাহিক চলনবিল বার্তার অষ্টম বর্ষপুর্তি পালিত হয়েছে। বর্ষপুর্তি উপলক্ষে বুধবার সকালে তাড়াশ পাবলিক লাইব্রেরি বের হওয়া একটি বর্নাঢ্য এক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে তাড়াশ পাবলিক লাইব্রেরি হলরুমে সাপ্তাহিক চলনবিল বার্তার প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আমিলিয়া জান্নাত, সমাজসেবি ড.খায়রুজ্জামান মুন্নু, বিশিষ্ট ব্যবসায়ি আমিরুজ্জামান, তাড়াশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল,কবি- লেখক মোশারফ হোসেন মল্লিকী, সিংড়া প্রেসক্লাবের সভাপতি ইমরান আলী মোল্লা, সাংবাদিক গোলাম মোস্তফা, রোকসানা রুপা,আরাফাত হোসেন প্রমুখ।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান সাপ্তাহিক চলনবিল বার্তার প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর লেখা “সাংবাদিকের কলাম” নামের একটি বইয়ের মোড়ক উম্মোচন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD