মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন আব্দুল গফফার চৌধুরী খসরু

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৫৭ সময় দেখুন

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন আব্দুল গফফার চৌধুরী খসরু

জৈন্তাপুর সংবাদদাতা:: ২০২৫ সালের প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জৈন্তাপুর উপজেলা অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী আমেরিকা প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু।

অভিনন্দন বার্তায় আব্দুল গফফার চৌধুরী খসরু বলেন, যেসব শিক্ষার্থী বন্ধুরা এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আমি তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

পাশাপাশি তোমরা যারা যে কোনো কারণেই হোক উত্তীর্ণ হতে পারনি, তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। এখন থেকে চেষ্টা করলে ভবিষ্যতে নিশ্চয়ই তোমরা এ বাধা অতিক্রম করে ভালো ফল অর্জন করতে পারবে।

আর কৃতি শিক্ষার্থীরা পরবর্তী একাডেমিক জীবনের চূড়ান্ত সাফল্য অর্জনের জন্য অভিভাবক, শিক্ষক ও শ্রদ্ধেয়জনদের উপদেশ মত নিয়মানুবর্তিতার মধ্যে থেকে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আগামীতে তোমরা আরো সাফল্য বয়ে আনবে-এই প্রত্যাশা করি। আমি তোমাদের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।

 

 

 

উল্লেখ্য, এ বছর জৈন্তাপুর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৯৮৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে ১৩৫৮ জন, পাশের হার ৬৮.৩১ শতাংশ। এদের মধ্যে ২৩ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে স্কুল শাখায় ১০ জন, কারিগরি শাখায় ১১ জন এবং মাদ্রাসা বোর্ডে ২ জন। সর্বোচ্চ জিপিএ ৫ প্রাপ্ত প্রতিষ্ঠান হলো জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়, যেখানে ৮ জন শিক্ষার্থী এ গ্রেড অর্জন করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD