রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

ছাতকের গোবিন্দগঞ্জ বাজারের ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৩৫ হাজার টাকা জরিমানা

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২২৩ সময় দেখুন
ছাতকের গোবিন্দগঞ্জ বাজারের ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৩৫ হাজার টাকা জরিমানা
ছাতকের গোবিন্দগঞ্জ বাজারের ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৩৫ হাজার টাকা জরিমানা

প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশ ও মূল্য তালিকা সাটিয়ে না রাখার কারণে ছাতকের গোবিন্দগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেবানন্দ সিনহা। এসময় থানা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, জিলাপিতে হাইড্রোজেন ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করা এবং মূল্য তালিকা সাটিয়ে না রাখার অপরাধে মদিনা রেস্টুরেন্টকে ১২ হাজার টাকা, টেস্টিং সল্ট ব্যবহার ও নোংরা পরিবেশে রান্না করায় ডায়না রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে মিঠাই কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, জেলা শহরের বিভিন্ন বাজারসহ হোটেল রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করার পাশাপাশি বিভিন্ন উপজেলার বাজারগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারের তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এসময় ব্যবসায়ীদেরকে নিয়মবিধি মেনে ব্যবসা করার জন্য পরামর্শ প্রদান করা হয়।, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD