বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

ছাতকের দৌলতপুর দাখিল মাদ্রাসায় হাজী সামসুল হকের সংবর্ধনা

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২১১ সময় দেখুন
ছাতকের দৌলতপুর দাখিল মাদ্রাসায় হাজী সামসুল হকের সংবর্ধনা
ছাতকের দৌলতপুর দাখিল মাদ্রাসায় হাজী সামসুল হকের সংবর্ধনা

ছাতক উপজেলার ঐতিহ্যবাহী দৌলতপুর দাখিল মাদ্রাসায়
পাইগাঁও গ্রামের বিশিষ্ট সমাজসেবী হাজী মোঃ সামসুল হকের আগমন উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে সোমবার ৭ জুলাই মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া এই সংবর্ধনা সভায় মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক এবং দৌলতপুর গ্রাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদ্রাসার সুপার মাওলানা কবি তাজ উদ্দিন আহমেদ তাজুদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সালমান আহমেদ জামির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান ও সংবর্ধিত অতিথি বিশিষ্ট সমাজসেবী হাজী সামসুল হক।

সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ জুবায়ের আহমদ। স্বাগত বক্তব্য রাখেন শহীদুর রহমান রুসন ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আব্দুল হান্নান, কালাশাহ পীর, আব্দুল মছব্বির, আব্দুল কাদির, ইসলাম উদ্দিন, শওকত আলী, সিরাজুল ইসলাম, হুসন আলী, চমক আলী, ছাইফুর রহমান, তোফায়েল আহমদ, তুহেল আহমদ, জাবেদ মিয়া প্রমুখ।

মাদ্রাসার শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জসিম উদ্দিন, মাওলানা বদরুল ইসলাম, আক্তার হোসেন, ময়নুল আহমদ ও শাকিল আহমদ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD