শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুর ১ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান  পথসভা দিয়ে আনুষ্ঠানিকতা শুরু কাহারোলে ১৫ গ্রামের স্বপ্নের সেতুর জন্য ভূমি অধিগ্রহণে যুগ্ম সচিবের সরেজমিনে পরিদর্শন রাজিবপুরে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন ময়মনসিংহ সাহিত্য সংসদের তিন বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ধোবাউড়ায় ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ  মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ: শারীরিক নির্যাতন ও গুমের অভিযোগ পরিবারের নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে

সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর বৃক্ষ উৎসব সম্পন্ন

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৫১ সময় দেখুন
সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর বৃক্ষ উৎসব সম্পন্ন
সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর বৃক্ষ উৎসব সম্পন্ন

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর বৃক্ষ উৎসব সম্পন্ন হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ২০১৪ সালে বৃক্ষপ্রেমী মানুষের হাতে গড়া ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর” প্রতিষ্ঠালগ্ন থেকেই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০২০ সাল থেকে “সবুজ সাথী প্রজেক্ট” নামে এই সংগঠনটি প্রতি বছর জুলাই মাসে বৃক্ষ উৎসবের আয়োজন করে আসছে। তারই অংশ হিসেবে “স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর ” এর আয়োজনে জগন্নাথপুর পৌর সভা প্রাঙ্গণে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সভাপতি মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আলী হোসেন এর পরিচালনায় জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষ রোপণের গুরুত্ব এবং তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর প্রচার সম্পাদক ক্বারী মোঃ রুমন আহমদ ভূঁইয়া।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিবেশ কর্মী, বিশিষ্ট লেখক ও প্রকাশক চৈতন্য প্রকাশনীর কর্ণধার রাজিব চৌধুরী, তরুণ সমাজকর্মী প্রকৃতি প্রেমী বৃক্ষবন্ধু শাহ সিকান্দার আহমেদ শাকির, জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজ এর পরিচালক জামাল উদ্দিন বেলাল, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন, জগন্নাথপুর ইয়াং স্টার এর সভাপতি মামুনুর রশীদ মামুন, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর প্রতিষ্ঠাতা সদস্য মাসুম মিয়া, প্রথম আলো বন্ধু সভার সাবেক সভাপতি এমসি কলেজ শাখার সুমন মিয়া, চিলাউরা বাদ্রার্স স্পোটিং ক্লাব সাধারণ সম্পাদক রুজেল মিয়া, হোসাইন আহমদ, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সিনিয়র সহ-সভাপতি আকমল হোসেন মূসা, সহ-সভাপতি আমিনুর রহমান হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ জয়, সাংগঠনিক সম্পাদক জিকরুল আলম, সহ-সাংগঠনিক জনাব মিফতাহ উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবাজ মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম, শিক্ষা ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সহ- শিক্ষা ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক রাহিম আহমদ, সাবাজ মিয়া, কার্যনিবাহি সদস্য আরিফুল ইসলাম তামিম, আশিকুর রহমান, সাহেদ চৌধুরী, মামুন, আল আমিন রাব্বি, রেদোয়ান, ফাহাদ, নাদিম প্রমূখ।
পরিশেষে উপস্থিত সংগঠনের সর্বস্তরের সদস্য এবং জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ এবং জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী বৃন্দ ও জনসাধারণের মধ্যে বৃক্ষ বিতরণ করা হয়।
এসময় সংগঠনের প্রতিষ্টাতা মিজানুর রাসেল এক মুটুফোন বার্তায়, পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সংগঠনের সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীগনের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD