রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

ফকির টিলা টু সোনালী চেলা রাস্তা, রাস্তা নয় যেন মরণ ফাঁদ পরিনত হয়েছে

‎সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৪৫ সময় দেখুন
ফকির টিলা টু সোনালী চেলা রাস্তা, রাস্তা নয় যেন মরণ ফাঁদ পরিনত হয়েছে
ফকির টিলা টু সোনালী চেলা রাস্তা, রাস্তা নয় যেন মরণ ফাঁদ পরিনত হয়েছে

‎সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর সুরমা ফকির টিলা টু সোনালী চেলার রাস্তার বেহাল দশা, প্রতিদিন হচ্ছে এক্সিডেন্ট, রাস্তার মধ্যখানে ছোট-বড় অসংখ্য গর্ত রয়েছে এ রাস্তাটি। রাস্তাটি যেন মরণফাঁদে পরিণত হয়ে গেছে। স্হানীয়রা রাস্তাটি পুনরায় সংস্কারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

‎রোববার দুপুরে রাস্তাটি সংস্কারের দাবিতে অটো সিএনজি চালকসহ এলাকার সাধারণ জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ করেন।

‎এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামসুর রহমান বাবুল।

‎ফকিরটিলা অটো স্ট্যান্ড’র সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক শাহ মোঃ ফারুক মিয়া।

সিএনজি স্ট্যান্ড’র সাবেক সভাপতি তেরা মিয়া, বর্তমান সিনিয়র সহ-সভাপতি আব্দুস সুবহানসহ প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


‎বক্তারা বলেন ২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় রাস্তাটি ভেঙ্গে গেলেও এর পরবর্তী এখন পর্যন্ত রাস্তার কোনো সংস্কার হয় নাই। এমতাবস্থায় রাস্তা প্রতিনিয়ত এক্সিডেন্ট হচ্ছে।

‎উত্তর এলাকার প্রায় কয়েক লাখ মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা এটি। কোমলমতি ছাত্র-ছাত্রীসহ ইমারজেন্সি রোগীদের জরুরী হাসপাতালে নিতে পোয়াতে হচ্ছে ভোগান্তি। জনস্বার্থে রাস্তাটি দ্রুত সংস্কার করার জোর দাবি জানান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD