রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

রাজিবপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১১৩ সময় দেখুন
রাজিবপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।
রাজিবপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

কুড়িগ্রামের রাজিবপুরে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় উপজেলার টাঙ্গালিয়া পাড়া – বদরপুর বৌ-বাজার সংলগ্ন ফুলকুড়ি মডেল একাডেমি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৪ সালে ‘প্রাইভেট স্কুল ফাউন্ডেশন’ কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে উত্তীর্ণদের এই সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত আটজন জনের প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নগদ টাকা, স্মারক ক্রেস ও ফাউন্ডেশন কর্তৃক প্রদানকৃত সার্টিফিকেট তুলে দেয়া হয়।
বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজিবপুর সদর ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ লুৎফর রহমান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক রকিবুল হাসান ফুল ‘র সঞ্চালনায় প্রতিষ্ঠানের গুরুত্ব, বৈশিষ্ট্য ও সফলতা তুলে ধরে বক্তব্য রাখেন অত্র ওয়ার্ডের মেম্বার মোঃ শাহ আলম, বদরপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আনিসুর রহমান, অত্র এলাকার মাধ্যমিক স্কুল শিক্ষক নুরুল আমিন,বিএনপি’র নেতা আমিনুল ইসলাম, ইয়াছিন আলী, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাকলি ইয়াসমিন প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য প্রতিষ্ঠানটি ২০১৮ সালে ‘ফুল কুড়ি মডেল একাডেমী ‘ নাম করন করে’প্রতিষ্ঠিত হয়ে প্রয়োজনীয় শিক্ষক ও শিক্ষার্থী নিয়ে অদ্যাবধি সুনাম অর্জন করে পরিচালিত হয়ে আসছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD