রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

হরিরামপুরে সবুজের প্রত্যয় — শ্রমিক কল্যাণ ফেডারেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আলামিন হোসেন হরিরামপুর মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৫২ সময় দেখুন
হরিরামপুরে সবুজের প্রত্যয় — শ্রমিক কল্যাণ ফেডারেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
হরিরামপুরে সবুজের প্রত্যয় — শ্রমিক কল্যাণ ফেডারেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

“গাছ লাগাবো, গাছ বাঁচাবো, আমার সবুজ প্রাণ—সবুজ সতেজ করবো এদেশ, খোদার সেরা দান”
এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, হরিরামপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও ফলজ চারা বিতরণ কর্মসূচি।

রবিবার, ৬ জুলাই দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণের মাধ্যমে শুরু হয় এ কর্মসূচি। পাশাপাশি অটোচালক ও শ্রমজীবী মানুষের মাঝেও ফলজ চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হরিরামপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ লোকমান হোসেন বলেন,
“বাংলাদেশে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে শ্রমিক কল্যাণের হাত ধরেই, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেডারেশনের সহকারী সেক্রেটারি মো. আলামিন হোসেন। তিনি বলেন,
“বৃক্ষরোপণ শুধু একটি দায়িত্ব নয়, বরং এটি একটি জাতীয় কর্তব্য। পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি আশরাফ আলী খান মিন্টুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD