সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

ময়মনসিংহে ৩ হত্যা মামলার আসামির ছুরিকাঘাতে যুবক নিহত

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরে প্রধান ময়মনসিংহঃ
  • আপডেটের সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৯৪ সময় দেখুন
ময়মনসিংহে ৩ হত্যা মামলার আসামির ছুরিকাঘাতে যুবক নিহত
ময়মনসিংহে ৩ হত্যা মামলার আসামির ছুরিকাঘাতে যুবক নিহত

ময়মনসিংহ নগরীতে তিন হত্যা মামলার আসামি সাখাওয়াত হোসেন সাগর নামের এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরিফ মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) সন্ধ্যার ৭ টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আরিফ মিয়া ওই এলাকার আব্দুল কাদিরের ছেলে। ঘাতক ছিনতাইকারীর নাম সাখাওয়াত হোসেন সাগর। সে একই এলাকার সুরুজ আলী ছেলে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) শফিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে আরিফকে হত্যার ঘটরা ঘটে। আরিফের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নিহতের ভাতিজা দিদার বলেন, গত মাসের আনুমানিক ৯ জুন রাতে আমার চাচা আক্রাম হোসেন বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছিনতাইকারী সাখাওয়াত হোসেন সাগর আক্রারের পথরোধ করে ছুরি ঠেকিয়ে ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল রেখে দেয়। বিষয়টি জানার পর ১১ জুন আমরা নিহত আরিফকে নিয়ে সাখাওয়াত হোসেনের বাড়িতে যাই। সেখানে গেলে সাখাওয়াত হোসেন সাগর আরিফকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে সে সুস্থ হয়ে উঠে।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করি। পরে স্থানীয়দের অনুরোধে সালিশে বিষয়টি মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু, আজ রোববার সন্ধ্যায় সাখাওয়াত হোসেন সাগরের সঙ্গে আরিফের বাকবিতণ্ডা হয়। এক পর্যায় সাখাওয়াত হোসেন সাগর ছুরি দিয়ে আরিফের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যায়।

সাখাওয়াত হোসেন সাগর পেশাদার ছিনতাইকারী ও ইয়াবা ব্যবসায়ী। এর আগে সাখাওয়াত হোসেন সাগর তিনটি হত্যা মামলা আসামি। আমার চাচা আরিফসহ তিনি ৪ জনকে হত্যা করেছে। খুনিকে অতিদ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে হত্যা মামলা আছে কিনা, যাচাই করতে হবে। আসামিকে গ্রেফতারের অভিযান চালছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD