রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

কোম্পানীগঞ্জের বাগজুর থেকে পুটামারা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
  • আপডেটের সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩৯৮ সময় দেখুন
কোম্পানীগঞ্জের বাগজুর থেকে পুটামারা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জের বাগজুর থেকে পুটামারা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর থেকে পুটামারা পর্যন্ত রাস্তা পাকাকরণের দাবিতে ইছাকলস ইউনিয়নের সর্বস্তরের মানুষের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার উপজেলার বাগজুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে যুবনেতা খন্দকার আজিজুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা আব্দুস শহীদের পরিচালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট- ৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত আমীর মাওলানা ফয়জুর রহমান, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, শ্রমিকনেতা আল-আমিন খান, মজনু আহমদ, শাহীন আহমদ প্রমুখ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট- ৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন তার বক্তব্যে বলেন, সীমাহীন বৈষম্যের শিকার কোম্পানীগঞ্জ উপজেলার জনগণ। এ অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে পিছিয়ে থাকা উপজেলাগুলোর একটি কোম্পানীগঞ্জ। তিনি উল্লেখিত বাগজুর থেকে পুটামারা পর্যন্ত রাস্তা পাকাকরণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে অতি দ্রুত এই রাস্তা পাকাকরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত কোম্পানীগঞ্জ উপজেলার যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD