শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
কাহারোলে ১৫ গ্রামের স্বপ্নের সেতুর জন্য ভূমি অধিগ্রহণে যুগ্ম সচিবের সরেজমিনে পরিদর্শন রাজিবপুরে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন ময়মনসিংহ সাহিত্য সংসদের তিন বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ধোবাউড়ায় ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ  মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ: শারীরিক নির্যাতন ও গুমের অভিযোগ পরিবারের নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত

বীরগঞ্জে বিআরটিসি বাস খাদে, নিহত-১ আহত অন্তত ১০

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩১৯ সময় দেখুন
বীরগঞ্জে বিআরটিসি বাস খাদে, নিহত-১ আহত অন্তত ১০
বীরগঞ্জে বিআরটিসি বাস খাদে, নিহত-১ আহত অন্তত ১০

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

রবিবার (৬ জুলাই ২০২৫) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের চাকাই হাসপাতাল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। বাসটি অতিরিক্ত গতিতে চলছিল বলে দাবি করেছেন স্থানীয়রা। বাস খাদে পড়ার সঙ্গে সঙ্গেই যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান রংপুর সদর উপজেলার সাতগড়া গ্রামের জনকি মহন্তের ছেলে সুকুমার মহন্ত (৪৬)। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিকটবর্তী ক্লিনিকগুলোতে ভর্তি করা হয়।

খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির গতি অত্যধিক ছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে এলাকাবাসী ও যাত্রীদের অভিযোগ, মহাসড়কে নিয়মিতভাবে যানবাহনের বেপরোয়া গতি এবং চালকদের অসতর্কতা এ ধরনের দুর্ঘটনার জন্য দায়ী। তারা মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD