শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কাহারোলে ১৫ গ্রামের স্বপ্নের সেতুর জন্য ভূমি অধিগ্রহণে যুগ্ম সচিবের সরেজমিনে পরিদর্শন রাজিবপুরে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন ময়মনসিংহ সাহিত্য সংসদের তিন বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ধোবাউড়ায় ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ  মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ: শারীরিক নির্যাতন ও গুমের অভিযোগ পরিবারের নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত

ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সভা

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩১৮ সময় দেখুন
ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সভা
ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সভা

ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের এক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকালে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় রোডস্থ সমিতির কার্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতির আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দিলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির কোষাধ্যক্ষ মোঃ জানে আলম।

অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সুয়েদ আহমদ, সমিতির সাবেক সভাপতি বাবলু হোসেন সায়েদ, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাবেক সহ- সাধারণ সম্পাদক সামছু মিয়া, উপদেষ্টা কমিটির সদস্য সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসাইন, মোঃ হানিফ আলী, কামাল মৃধা, রহিম উদ্দিন, আব্দুর রহমান, মিজানুর রহমান, জহির ইসলাম, শাহ নেওয়াজ চৌধুরী প্রমুখ।

উপস্থিত ছিলেন সমিতির সদস্য মোঃ আনু মিয়া, দিলোওয়ার হোসেন, মোঃ মুবিন মিয়া, কামাল মিয়া, আল-আমিন, ডালিম মিয়া, দুলাল মিয়া, আলী হোসেন, আব্দুল হেকিম, মোঃ শহিদ মিয়া, রশীদুল ইসলাম, মামুন মিয়া প্রমূখ।

সভায় সভাপতির বক্তব্য হাজী আব্দুস সাত্তার বলেন ক্ষুদ্র ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত সমিতি আজ বৃহৎ আকার ধারণ করেছে। সমিতির সকল সদস্যদের আন্তরিকতায় আগামী দিনে আরও সফলতা অর্জনের জন্য আমাদের সকলকেই ঐক্য বদ্ধ ভাবে কাজ করে যেতে হবে। নদীতে সব ধরনের অবৈধ বে-আইনী কাজ বন্ধ করে বৈধতার সাথে কাজ করতে প্রশাসনকে সহযোগিতা কামনা করেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD