বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

সাভারের যত সমস্যা ও মাদক কারবারিদের তথ্য সংবাদ আকারে প্রকাশ করার আহবান খোরশেদ আলম

মো শান্ত খান বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৬৬ সময় দেখুন
সাভারের যত সমস্যা ও মাদক কারবারিদের তথ্য সংবাদ আকারে প্রকাশ করার আহবান খোরশেদ আলম
সাভারের যত সমস্যা ও মাদক কারবারিদের তথ্য সংবাদ আকারে প্রকাশ করার আহবান খোরশেদ আলম

সাভারের যত সমস্যা ও মাদক কারবারিদের তথ্য সংবাদ আকারে প্রকাশ করার আহবান জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী লায়ন খোরশেদ আলম। আজ (বৃহষ্পতিবার) দুপুরে সাভার প্রেসক্লাবে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি আরো বলেন, সাভার পৌরসভার অপরিকল্পিত রাস্তা, ড্রেন উপচিয়ে পানি পড়া এবং পৌরবাসীর নানা দূর্ভোগ এখন আমাদের নিত্য সঙ্গী। এসব সংবাদ নিয়মিত প্রকাশ পেলে তা সকলের নজরে আসবে। এতে করে পৌরবাসী উপকৃত হবেন।

তিনি সাংবাদিকদের সাহসিকতার সাথে কাজ করতে আহবান জানান। এতে বিএনপির সকল নেতা-কর্মী পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাভার প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির মোহাম্মদ আজিজুর রহমান, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাবেক সভাপতি জাভেদ মোস্তফা, সিনিয়র সাংবাদিক অরূপ রায়, এটিএন বাংলার সাংবাদিক শেখ বাশার, সাভার প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক রূপকোর রহমানসহ অনেকে।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন সাংবাদিকবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD