রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

সিলেট সীমান্তে ৮০ লক্ষ টাকার ভারতীয় চোরাই পন্য ধরলো বিজিবি

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ::
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৮১ সময় দেখুন
সিলেট সীমান্তে ৮০ লক্ষ টাকার ভারতীয় চোরাই পন্য ধরলো বিজিবি
সিলেট সীমান্তে ৮০ লক্ষ টাকার ভারতীয় চোরাই পন্য ধরলো বিজিবি

সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮১ লক্ষ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২ জুলাই ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) একাধিক বিওপি একযোগে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, সংগ্রাম, শ্রীপুর, বিছনাকান্দি এবং সোনালীচেলা বিওপির টহল দল পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, স্কিন সান ব্রাইট ক্রিম, চকলেট, গরু, বাটার, মেহেদী, টমেটো, চিনি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৮০,৮৫,৫৭০ টাকা, যা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ তৎপরতায় কাজ করছে। তারই অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়েছে।

তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD