রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

ময়মনসিংহের পরানগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪৪২ সময় দেখুন
ময়মনসিংহের পরানগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ময়মনসিংহের পরানগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ময়মনসিংহ সদর উপজেলার ৪নং পরানগঞ্জ ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ জুলাই) বিকেলে ওই ইউনিয়নের ছাতিয়ানতলা বড় বাড়ির সামনের কৃষি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক (সাংবাদিক) মো. মাহমুদুল্লাহ রিয়াদ।

ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ আমিনুল ইসলাম জানান, আমার বয়স প্রায় ৭৫ বছর, ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো মানুষ দেখি নাই। এ ফাইনাল খেলায় মানুষ হবে প্রায় পাঁচশত।

এ বিষয়ে সাংবাদিক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, এই সমাজে যুবকদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে এই সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে। সমাজের প্রতিটা অভিভাবক যদি তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখে তাহলে এই সমাজ থেকে মাদকের বিষাক্ত ছোবল হতে এদেশের যুব সমাজ রক্ষা পাবে, তাই আসুন সবাই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই।

ফুটবল টুর্নামেন্টে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের রাদিল বন্ধু একাদশ দল ও ফ্রেন্ড জুনিয়র স্পোর্টিং ক্লাব ২-২ গোলে উক্ত খেলাটি শেষ হয়। পরবর্তীতে টাইফেগারে ফ্রেন্ড জুনিয়র স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।

বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি ২১” ট্রফি ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি ১৮” ট্রফি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD