রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

‘গর্ভে যমজ, কোলে একটি’—মাগুরায় নবজাতক নিখোঁজ নিয়ে রহস্য।

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৬৩ সময় দেখুন
‘গর্ভে যমজ, কোলে একটি’—মাগুরায় নবজাতক নিখোঁজ নিয়ে রহস্য।
‘গর্ভে যমজ, কোলে একটি’—মাগুরায় নবজাতক নিখোঁজ নিয়ে রহস্য।

সিজারিয়ান অস্ত্রোপচারের পর গর্ভে থাকা যমজ সন্তানের একজন ‘নিখোঁজ’—এমন অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মাগুরায়। বেসরকারি পিয়ারলেস হাসপাতালে ঘটেছে এই ঘটনা। হাসপাতাল বলছে, প্রসূতির গর্ভে শুধু একটি সন্তানই ছিল। তবে তিনটি পৃথক আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে যমজ সন্তানের অস্তিত্বের প্রমাণ রয়েছে বলে দাবি করেছে শিশুটির পরিবার।

গত ২৮ জুন মাগুরা শহরের পিয়ারলেস হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেন আরজিনা বেগম (২৫)। পরিবারের দাবি, শান্তনু ডায়াগনস্টিক সেন্টার, সাহিদা প্রাইভেট হাসপাতাল ও পিয়ারলেস হাসপাতাল—এই তিন প্রতিষ্ঠানের আল্ট্রাসনো রিপোর্টে যমজ ভ্রূণের কথা বলা হয়। কিন্তু অস্ত্রোপচারের পর দেওয়া হয় কেবল একটি সন্তান।

ভাই ইমদাদুল মোল্যা বলেন, সব রিপোর্টে যমজ সন্তানের কথা বলা হয়েছে। আমরা বারবার জিজ্ঞেস করলেও হাসপাতাল সুনির্দিষ্ট কিছু বলছে না। কারও বক্তব্যে মিল নেই। আমরা বিশ্বাস করি, বিষয়টি ইচ্ছাকৃত।

এই অভিযোগে গত ২৯ জুন মাগুরা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ইমদাদুল। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছি। হাসপাতাল কর্তৃপক্ষকেও ব্যাখ্যার জন্য তলব করা হবে।

এদিকে চিকিৎসা বিজ্ঞানে ‘Vanishing Twin Syndrome’ নামে একটি ব্যাখ্যা আছে—গর্ভাবস্থায় যমজ থাকলেও একটি ভ্রূণ মাঝপথে নি:শেষ হয়ে যেতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, এমন কিছু হলে তা আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে উল্লেখ থাকার কথা এবং অস্ত্রোপচারের সময় তা পরিষ্কারভাবে জানানো উচিত।

কিন্তু এ ঘটনায় সেই ব্যাখ্যা নেই। মেডিকেল নথিতে এমন কিছু উল্লেখ না থাকায় সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। পরিবার বলছে, শিশুটির অস্তিত্ব কোথায়, তার কোনো ব্যাখ্যা মেলেনি।

ঘটনাটি এখন স্থানীয় পর্যায় ছাড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধারণ মানুষের ভাষ্য, একটি নবজাতক যদি হাসপাতালে ‘নিখোঁজ’ হয়, তাহলে স্বাস্থ্য ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা কোথায় দাঁড়াবে?

বারবার যোগাযোগের চেষ্টা করেও পিয়ারলেস হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা অভিযুক্ত চিকিৎসক ডা. অরুণ কান্তি ঘোষের মন্তব্য পাওয়া যায়নি। তাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

মাগুরা জেলা সিভিল সার্জন ডা. শামীম কবির বলেন, ‘আমরা এখনও লিখিতভাবে কিছু পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এই ঘটনা শুধু একটি পরিবারের প্রশ্ন নয়—এটি দেশের বেসরকারি স্বাস্থ্যখাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD