বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৬১ গ্রাম হেরোইনসহ ৭ জন গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি:
  • আপডেটের সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৪৭ সময় দেখুন
ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৬১ গ্রাম হেরোইনসহ ৭ জন গ্রেফতার
ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৬১ গ্রাম হেরোইনসহ ৭ জন গ্রেফতার

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ এর মাদকবিরোধী অভিযানে ৬১ গ্রাম হেরোইনসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১ জুলাই) রাত ৯টার দিকে ময়মনসিংহ শহরের কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ সংলগ্ন জয় বাংলা চত্বরের দক্ষিণ পাশে পাকা রাস্তায় অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালিত হয় ময়মনসিংহের পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) অংকন সরকার ও তার সহকারী ফোর্স।

গ্রেফতারকৃতরা হলো:
১. মো. শহিদুল ইসলাম (৩৮)
২. খোকন চন্দ্র রায় (৩৫)
৩. রকন হাসান (২৪)
৪. মো. জনি (৪০)
৫. রনি বনিক (৩১)
৬. মো. নাজমুল বারী খান ওরফে রাসেল (৪৫)
৭. মাজহারুল ইসলাম নীরব (২২)

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মাদক, চুরি ও ছিনতাই সংক্রান্ত মামলা রয়েছে। এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং তাদের মাধ্যমে আরও একটি সক্রিয় মাদক চক্রের তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এই ধরনের অভিযান চলমান থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD