সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

জৈন্তাপুরে বিজিবির ধাওয়ায় চোরাই চা পাতা বোঝাই পিকআপ জব্দ, আহত এক সৈনিক

জাহিদুল ইসলাম (জৈন্তাপুর) সিলেট প্রতিনিধি::
  • আপডেটের সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৮০ সময় দেখুন
জৈন্তাপুরে বিজিবির ধাওয়ায় চোরাই চা পাতা বোঝাই পিকআপ জব্দ, আহত এক সৈনিক
জৈন্তাপুরে বিজিবির ধাওয়ায় চোরাই চা পাতা বোঝাই পিকআপ জব্দ, আহত এক সৈনিক

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে একটি পিকআপ ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পিকআপটিকে ধাওয়ার সময় এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) আওতাধীন সুরাইঘাট বিওপির একটি টহল দল সোমবার (১ জুলাই ২০২৫) বিকেল আনুমানিক ২টার দিকে সীমান্ত পিলার ১৩১০ থেকে প্রায় সাত কিলোমিটার বাংলাদেশের ভেতরে একটি ডিআই পিকআপকে চোরাচালানি মাল বহনের সন্দেহে থামার সংকেত দেয়। তবে পিকআপটি সংকেত উপেক্ষা করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।

বিজিবির মোটরসাইকেলযোগে টহল দল পিকআপটিকে ধাওয়া করলে সেটি দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন একটি কাঠের স’মিলের পাশে গিয়ে ধাক্কা খায় এবং চালক পিকআপটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশি করে চোরাচালানকৃত চা পাতা উদ্ধার করেন।

ধাওয়ার সময় টহল দলের সদস্য সিপাহী মো. সিহাব ইসলাম রাব্বি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে হাঁটুর নিচে আঘাতপ্রাপ্ত হন। তাকে তাৎক্ষণিকভাবে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

জব্দকৃত পিকআপের মালিক মো. জহিরুল ইসলাম এবং চা পাতার মালিক হিসেবে শাহজাহানের নাম পাওয়া গেছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত পিকআপ ও চোরাচালানকৃত মালামাল জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে জকিগঞ্জ ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD