সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

জগন্নাথপুরে আ,লীগের প্রতিষ্টাবার্ষিকী পালন, ১২ জনের নামে মামলা

হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৪৫ সময় দেখুন
জগন্নাথপুরে আ,লীগের প্রতিষ্টাবার্ষিকী পালন, ১২ জনের নামে মামলা
জগন্নাথপুরে আ,লীগের প্রতিষ্টাবার্ষিকী পালন, ১২ জনের নামে মামলা

জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্টাবার্ষিকী পালন করায় আওয়ামী লীগ নেতা আলাল হোসেন রানা(৪০)কে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৬০/৭০ জন এর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

জানাযায়, সরকারি ভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিগত ২৩শে জুন দিবাগত রাতে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর পাড়ারগাঁও গ্রাম নিবাসী মৃত ছালিম উল্লাহ’র ছেলে কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলাল হোসেন রানা (৪০) এর নেতৃত্বে তাহার নিজ বাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ,যুবলী, ছাত্র লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে বিভিন্ন স্লোগান এর মধ্য দিয়ে কেক কাটা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। এবং এই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। এরই পরিপেক্ষিতে কথিত আলাল হোসেন রানা (৪০)কে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৬০/৭০ জনকে আসামী করে জগন্নাথপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ হামিদুর রহমান (বিপি-৮৯০৮১২৭০১৯) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন ( জগন্নাথপুর থানার মামলা নং-২১, তারিখ -২৮/০৬/২০২৫ইং,ধারা-সন্ত্রাস বিরোধী আইন২০০৯ ( সংশোধনী২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩)।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, সরকারি ভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করায় পুলিশ বাদী হয়ে এই মামলাটি করা হয়েছে। এই কার্যক্রম অর্থাৎ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে জড়িতদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD