রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

হাইকোর্টের স্থগিতাদেশ (Stayed) ছাতকে সুরমা নদীতে বিআইডব্লিউটিএ’র টোল আদায় সাবেক ইজারাদারের হাতে

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২০৮ সময় দেখুন
হাইকোর্টের স্থগিতাদেশ (Stayed) ছাতকে সুরমা নদীতে বিআইডব্লিউটিএ'র টোল আদায় সাবেক ইজারাদারের হাতে
হাইকোর্টের স্থগিতাদেশ (Stayed) ছাতকে সুরমা নদীতে বিআইডব্লিউটিএ'র টোল আদায় সাবেক ইজারাদারের হাতে

ছাতকে সুরমা নদীতে বি আই ডব্লিউ টি এ কর্তৃক ইজারার টোল আদায়ের বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে স্থগিতাদেশ প্রদান করা হয়েছে।ছাতক শহরের সোহাগ আহমদ নামে একজন ব্যক্তি হাইকোর্টে রিভিশন নং ২২৫৪/২৫ আবেদন করেন। এখানে প্রতিপক্ষ করা হয়েছে বিআইডব্লিউ টিএ’র চেয়ারম্যানকে। আবেদনে তিনি দাবি করেন যে, ঢাকা জেলা জজ কোর্টের একটি আদেশ (০৪ জুন ২০২৫) তার জন্য ক্ষতির কারণ হয়েছে। এই আদেশটি পুর্বের একটি মামলার (Money Suit No. 28/2025) স্থগিতাদেশ দেয়া হয়েছে।

আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট সেই আদেশের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত ( Stayed) করেছে। এবং BIWTA-কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যে, কেন এই আদেশ বাতিল করা হবে না। ফলে সুরমা নদীতে বিআইডব্লিউটিএ’র টোল আদায় আরো ৬ (ছয়) মাস পুর্বের ইজারাদার করতে পারবেন।

গত ০৪.০৬.২৫ ইং তারিখের মিস আপীল নং ১১৯/২০২৫ মামলার আদেশ বাতিল করা হবেনা অথবা আদালত আর কোন নির্দেশ জারি করবেনা। ০৪.০৬.২৫ ইং তারিখের আদেশ ৬ মাসের জন্য স্থগিত (Stayed) করা হয়েছে।

গত ২৩ জুন ২৫ ইং হাইকোর্টের বিচারপতি এ কেএম রবিউল হাসান এই স্থগিতাদেশ (Stayed) দিয়েছেন। এই মামলাটি পরিচালনা করেছেন, হাইকোর্টের সিনিয়র আইনজীবী মোঃ কামরুজ্জামান কচি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD