সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

কুড়িগ্রাম ৪ আসনে অধ্যাপক মোখলেছুর রহমানের গণসংযোগ

আতাউর রহমান,রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি।।
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৫৭৯ সময় দেখুন
কুড়িগ্রাম ৪ আসনে অধ্যাপক মোখলেছুর রহমানের গণসংযোগ
কুড়িগ্রাম ৪ আসনে অধ্যাপক মোখলেছুর রহমানের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে, বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ৩১ দফাকে বাস্তবায়ন করার লক্ষে গত ২ দিন ঘেকে গণসংযোগ করছেন,কুড়িগ্রাম ৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ৪ বারের সফল সভাপতি, বিএনপির পরীক্ষিত নেতা অধ্যাপক মোখলেছুর রহমান।

রোববার রাজিবপুর সদর ইউনিয়নের টাঙ্গালিয়া পাড়ার বউ বাজার এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। অসংখ্য নারীপুরুষ গণসংযোগে সাড়া দিয়ে অধ্যাপক মোখলেছুর রহমানকে দোয়া করেন।।কুড়িগ্রামের ৪ আসনে তাকে ধানের শীষ প্রতিকে মনোনয়ন দিলে দলমত নির্বিশেষে তাকে ভোট দিবেন বলে মতপ্রকাশ করেন এলাকাবাসী।
অপরদিকে সোমবার উপজেলার ৬নং ওয়ার্ড শিবেরডাংগী বাজারে গণসংযোগ করেছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচীব আব্দুল হাই সরকার,আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন নেভি, ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল মোত্তালেব,সদস্য সচীব রুহুল আমীন। এছাড়া কৃষকদল সদস্য সচীব বেলাল হোসেন মাস্টার
সহ বিএনপি, যুবদল, ছাত্রদল,কৃষকদল,শ্রমিক দলের নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD