সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি,লেহঙ্গা ও কসমেটিক্র জব্দ

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৪১৭ সময় দেখুন
সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি,লেহঙ্গা ও কসমেটিক্র জব্দ
সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি,লেহঙ্গা ও কসমেটিক্র জব্দ

২৮বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামের একটি টিনসেটের গোডাউনে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে টাস্কফোর্স এর অভিযানে মালিকবিহীন ৪২৮৬ পিস ভারতীয় শাড়ি,১৩ পিস লেহেঙ্গা,৪৯২২ পিস কসমেটিক্র সামগ্রী ও ২০১২০ পিস চকলেট আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।

আজ সোমবার ভোররাতে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান,২ জন পুলিশ সদস্য,২৮ বর্ডারগার্ড বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম,১৬ জন বিজিবি”র সদস্যসহ মোট ২০ জন অভিযানে অংশগ্রহন করেন।

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান,আমাদের বিজিবি”র উবর্ধতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তজুড়ে ১৯টি বিওপির সদস্যরা নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এই জেলার সকল সীমান্ত স্পটগুলো সুরক্ষিত রাখতে আমরা আমাদের সৈনিকদের দ্বারা নিরাপদ রাখায় সব সময় সচেতন রয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন আজকের আটককৃত ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য গত একমাসে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার এলাকায় ১৯টি বিওপির সদস্যরা অভিযান চালিয়ে এযাবত ১৪ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৯৭৮ টাকার সীমান্ত দিয়ে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরেনর পন্যসামগ্রী আটক করতে সক্ষম হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD