বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২০৭ সময় দেখুন
সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা
সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা

সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন প্রদর্শন ও বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রায় আড়াই হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে সাভার নামাবাজারে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে সাভার নামাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ পলিথিন প্রদর্শন ও বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠান থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে প্রায় আড়াই হাজার কেজি পলিথিন।

পরবর্তীতে এসব প্রতিষ্ঠানগুলো একই অপরাধ করলে আবারও অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম।

এসময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়সহ সাভার মডেল থানা পুলিশ ও র‍্যাব-৪ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD