সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

ভূরুঙ্গামারীতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার কবরের ভেতর থেকে

মোঃ রাহিমুল ইসলাম হৃদয় ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪৪৫ সময় দেখুন

ভূরুঙ্গামারীতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার কবরের ভেতর থেকে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের তিন দিন পর এক কবরের ভিতর থেকে সুমি বেগম (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সুমি জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের গাজিউর রহমান মাস্টারের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ও কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩০ জুন) সকালে ছোটখাটামারী গ্রামের পাশে অবস্থিত একটি পুরাতন কবরস্থানে এক নারী লাউ তুলতে গিয়ে একটি আধাপাকা কবরের দেয়ালের ফাঁক দিয়ে মানুষের পা দেখতে পান। পরে তিনি স্থানীয়দের ডাক দেন। খবর পেয়ে এলাকাবাসী কবরটি খনন করে দেখতে পান সেখানে একটি নারীর মরদেহ মাটিচাপা অবস্থায় রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ ও নিহতের পরিবারকে জানানো হয়।

পরিবারের সদস্যরা মরদেহটি দেখে সনাক্ত করেন যে, এটি নিখোঁজ হওয়া সুমি বেগমের দেহ। নিহতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

নিহতের ভাই মঞ্জুরুল ইসলাম জানান, “আমার বোন গত ২৭ জুন বিকেলের পর থেকে নিখোঁজ ছিল। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ায় আমরা বিষয়টিকে গুরুত্ব দেইনি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো খোঁজ মেলেনি। আজ হঠাৎ করে কবরের ভেতর থেকে ওর মরদেহ উদ্ধারের খবর পেয়ে আমরা হতভম্ব হয়ে পড়েছি।”

এলাকাবাসী বলছেন, ঘটনাটি রহস্যজনক। কেউ একজন হয়তো পরিকল্পিতভাবে তাকে হত্যা করে গোপনে কবর দিয়ে রেখেছে।

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “মরদেহের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মুখে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে এটি একটি অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা করছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয়দের ধারণা, হত্যার পর প্রমাণ লোপাট করতে মরদেহ গোপনে কবরস্থানে পুঁতে রাখা হয়েছিল। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD