শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কাহারোলে ১৫ গ্রামের স্বপ্নের সেতুর জন্য ভূমি অধিগ্রহণে যুগ্ম সচিবের সরেজমিনে পরিদর্শন রাজিবপুরে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন ময়মনসিংহ সাহিত্য সংসদের তিন বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ধোবাউড়ায় ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ  মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ: শারীরিক নির্যাতন ও গুমের অভিযোগ পরিবারের নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত

রৌমারীতে বিপুল পরিমান ইয়াবাসহ যুবক আটক

আতাউর রহমান,রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১২৮ সময় দেখুন

 

কুড়িগ্রামের রৌমারীতে ২২ হাজার ১’শ পিচ ইয়াবাসহ রফিকুল ইসলাম রফিক (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।

সোমবার সকাল ৭ টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর ফুলবাড়ি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রফিক ইসলাম কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর ফুলবাড়ি গ্রামের সাবেক সেনা সদস্য আনোয়ার হোসনের ছেলে বলে জানা গেছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, দীর্ঘদিন থেকে রফিক মাদক ব্যবসা করে আসছিল। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে এসআই তাজুল, আনোয়ার, শাহনেওয়াজ ও মোসাদ্দক হোসেনসহ সঙ্গিয় অফিসারসহ একদল পুলিশ চর ফুলবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত আনোয়ার হোসেন এর বাড়িতে অভিযান চালিয়ে ২২ হাজার ১’শ পিচ ইয়াবাসহ তার ছেলে রফিককে হাতেনাতে আটক করে।
এছাড়ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এর আগেও ২২ হাজার ইয়াবাসহ রফিককে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছিল। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
আতাউর রহমান
০১৭১৬৩৪৩০৯৩

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD