বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

মোহনগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধ মহিলার মৃত্যু

রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা) সংবাদদাতা :
  • আপডেটের সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২২৪ সময় দেখুন

মোহনগঞ্জে গলায় ফাঁস দিয়ে
বৃদ্ধ মহিলার মৃত্যু

নেত্রকোণার মোহনগঞ্জে জোবেদা খাতুন (৭২) নামে এক বৃদ্ধ মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। জোবেদা খাতুন মোহনগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড টেংগাপাড়া কলেজ রোডের বাসিন্দা ছিলেন। সরেজমিন ও পুলিশ সূত্রে, সোমবার আনুমানিক ভোর ৫ টা থেকে ৬ টার মধ্যে জোবেদা খাতুন তার ছেলে বজলু রহমানের বসত ঘরের পূর্ব পার্শ্বের পুকুর পাড়ে আমগাছের লাইলং রশ্মি দিয়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটায়। পরিবার সূত্রে জানা যায়, জোবেদা এবং তার মেয়ে রত্না এক সাথে ফজরের নামাজ পরে। পরে ছোট মেয়ে রত্না ঘরের কাজ করতে থাকে। সে সময় জোবেদা খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃদ্ধ জোবেদা খাতুন তার ছোট মেয়ে রত্নার সাথে থাকতো। জোবেদা খাতুন প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন। ‘দু’পায়া লাঠি দিয়ে চলাচল করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জোবেদার প্রথম স্বামী মৃত মিছিল মিয়া মারা যাওয়ার পরে দ্বিতীয় বিয়ে করেন আব্দুল গনি মিয়াকে। জোবেদার প্রথম সংসারে এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারে এক ছেলে ও দুই মেয়ে। সকালে বড় ছেলে তার মা জোবেদা খাতুনের ঝুলন্ত মরদেহ দেখে ছোট ভাই বজলু রহমানকে ডাক দিলে ঘুম থেকে উঠে এসে দেখে আমগাছের সাথে লাইলং রশ্মি দিয়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। তবে অনেকেই বলছে এটি রহস্যজনক মৃত্যু। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD