সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

জগন্নাথপুরে পলাতক সহ ৩ জন গ্রেপ্তার 

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৭৯ সময় দেখুন

জগন্নাথপুরে পলাতক আসামী ইমন(২০),অপু (২৮) ও নিয়মিত মামলার আসামী তাহির (৩০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞার দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন এর নেতৃত্বে এসআই নুর উদ্দিন আহমেদ, এসআই মোঃ লুৎফর রহমান, এসআই রিফাত সিকদার ও এএসআই আলী আকবর সহ একদল পুলিশ ২৮ শে জুন দিবাগত রাতে বিশেষ অভিযান করে জগন্নাথপুর উপজেলার নোয়াগাঁও গ্রাম নিবাসী মৃত ছমির উদ্দিন এর ছেলে জগন্নাথপুর থানার মামলা নং- ৮, তারিখ-১৪/০৬/২০২৫, ধারা- ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর এজাহারনামীয় আসামী তাহির মিয়া (৩০)কে নোয়াগাঁও বাজার সংলগ্ন রাস্তা হইতে, একই উপজেলার আহমদাবাদ (কুবাজপুর) গ্রাম নিবাসী হান্নান মিয়ার ছেলে ননজিআর- ৪৭/২৪ (জগঃ) মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ইমন মিয়া (২০) কে তার নিজ বসত বাড়ী হইতে ও কবিরপুর গ্রাম নিবাসী লাল মিয়ার ছেলে জিআর-৪৫/২৫ (জগঃ) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী অপু মিয়া (২৮)কে শিবগঞ্জ বাজার হইতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৯ শে জুন রোজ রবিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।

এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD