সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
লালপুরে ভেজাল গুড়বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক লক্ষ টাকা জরিমানা জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে দুই সন্তানের জননী নিখোঁজ রাজিবপুরে ইউএনও,র সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহনগঞ্জে মুক্ত দিবস পালন শ্রীপুর সরকারী খাল ভরাট করে মার্কেট নির্মাণের অভিযোগ ওসির নির্ঘুম রাত, নিরাপদ ছিল সাভার ৭ দিন ধরে  নিখোঁজ জগন্নাথপুর এর “আকাশ দেবনাথ “ বিরলে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদার দাবি ও জমি জবরদখলের অভিযোগে ভুক্তভোগীর  সংবাদ সম্মেলন টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন জসিম উদ্দিন মোল্লার উদ্যোগে সাভারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৃহৎ দোয়া মাহফিল

মোহনগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

রিংকু রায় : মোহনগঞ্জ, নেত্রকোণা।
  • আপডেটের সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২২৯ সময় দেখুন

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের ১৩ কোটি ৪০ লাখ ১৯ হাজার ৭শ ৬৪ টাকার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। রবিবার দুপুরে পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট অনুষ্ঠানে আগামী অর্থবছরের সম্ভাব্য আয়ের পাশাপাশি ২০২৪-২৫ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাবও উপস্থাপন করা হয়। প্রশাসক জুয়েল আহমেদ জানান, জনগণের ওপর বাড়তি চাপ না দিয়ে কর অপরিবর্তিত রেখেই উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, মোহনগঞ্জ পৌরসভার নাগরিক সেবার মান আরও বাড়ানো হবে। পৌর এলাকায় উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বাজেট ঘোষণার সময় সহকারী কমিশনার (ভূমি) এমএ কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, সাবেক মেয়র মোঃ মাহববুবুন নবী শেখ, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মাহবুব, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা জামাতে ইসলামীর আমির মোফাজ্জল হোসেন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD