শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুর ১ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান  পথসভা দিয়ে আনুষ্ঠানিকতা শুরু কাহারোলে ১৫ গ্রামের স্বপ্নের সেতুর জন্য ভূমি অধিগ্রহণে যুগ্ম সচিবের সরেজমিনে পরিদর্শন রাজিবপুরে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন ময়মনসিংহ সাহিত্য সংসদের তিন বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ধোবাউড়ায় ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ  মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ: শারীরিক নির্যাতন ও গুমের অভিযোগ পরিবারের নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে

নবীনগরে কৃষি জমি রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ।

নবীনগরে কৃষি জমি রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ।
  • আপডেটের সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৩০ সময় দেখুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের বড় শিকানিকা গ্রামে ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতায় হুমকির মুখে পড়েছে বিপুল সংখ্যক কৃষি জমি। কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে গভীর করে বালু উত্তোলন করায় আশেপাশের জমির পাড় ভেঙে যাচ্ছে। এতে কৃষি জমিগুলো ভাঙনের মুখে পড়ায় শঙ্কায় দিন কাটাচ্ছে অনেক কৃষক। ইতিমধ্যে বালু উত্তোলন বন্ধসহ কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোন প্রতিকার পাননি এলাকাবাসী। ফলে বাধ্য হয়ে শনিবার (২৮ জুন) দুপুরে বড় শিকানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কৃষি জমি রক্ষায় ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।

 

এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. মাসুদ পারভেজ, সমাজ সেবক বাবুল আক্তার, অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি মো. মুখলেছুর রহমান, সমাজ সেবক মুফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. রহুল আমিন বায়েজিদ, সমাজ সেবক আব্দুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দস সাত্তার, প্রবাসী মো. সজল সরকার, আফজাল হোসেন, কৃষক আবদুল আউয়াল, মুরশিদ আলম ফেরদৌস রহমান ও শফিকুর রহমান, শিক্ষার্থী সাইদুল ইসলাম সহ আরো অনেকে।

 

এসময় বক্তারা বলেন, বড় শিকানিকা গ্রামের একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থে গত কয়েক বছর ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে কৃষি জমি ধ্বংস করতেছে। ফলে বহু কৃষি জমি হুমকির মুখে পড়েছে। আমরা ইতিপূর্বে প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। তারা আরো জানান, এলাকাবাসী বেশ কয়েকবার অভিযুক্তদের এ কাজে বাধা দিলেও তারা উল্টো কৃষি জমির মালিকদের ভয় দেখিয়ে আসছে। তারা কৃষি জমি রক্ষায় সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

 

এব্যাপারে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর বলেন, কেউ আমাদের কাছে অভিযোগ করলে আমরা সেটা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি।

 

এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, এ ধরনের কাজে সম্পৃক্তদের ছাড় দেওয়া হবে না। দ্রুতই অভিযান চালিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD