সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা গ্রেপ্তার

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়   ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেটের সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৭৮ সময় দেখুন

ভূরুঙ্গামারীতে পুলিশের পরিচালিত নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—

 

🔹 চর ভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম। তাকে চর ভূরুঙ্গামারী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

🔹 বঙ্গ সোনাহাট ইউনিয়ন আওয়ামী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রঞ্জু মিয়। তাকে সোনাহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

🔹 আন্ধারীঝাড় ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হানিফ । তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা প্রতিরোধ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য বিশৃঙ্খলা মোকাবিলায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ (রবিবার) বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ নিশ্চিত করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD