বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

জগন্নাথপুরে পলাতক আসামী সহ গ্রেপ্তার ২

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৬৬ সময় দেখুন

জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী আফিয়া(২৬) ও এজাহার নামীয় আসামী কামরুল(২৩)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়ার দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন এর নেতৃত্বে এসআই শাহ আলম, এএসআই কামাল উদ্দিন সহ একদল পুলিশ ২৭শে জুন রোজ শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় জগন্নাথপুর উপজেলাধীন হলিকোনা বাজার সংলগ্ন হাওড় হইতে এই উপজেলার মহিষাকোনা গ্রাম নিবাসী আব্দুল আহাদ এর ছেলে জগন্নাথপুর থানার মামলা নং-১১, তারিখ- ২০ জুন, ২০২৫; জি আর নং-১১৬, তারিখ- ২০ জুন, ২০২৫; ধারা- 143/ 341/ 323/ 326/ 379/ 114/506(2) The Penal Code, 1860 এর এজাহারনামীয় আসামী মোঃ কামরুল ইসলাম (২৩)কে ও আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম কাজীরগাঁও গ্রাম নিবাসী ছমির উদ্দিন এর স্ত্রী বর্তমানে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রামে বসবাসকারী আফিয়া বেগম(২৬) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৮ শে জুন রোজ শনিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীদের জেল হাজতে প্রেরন করেছেন।

এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD