রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

সুনামগঞ্জের খাইরঘাট গ্রামের রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেড়লাখ টাকার দুটি গরুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩৪৮ সময় দেখুন
সুনামগঞ্জের খাইরঘাট গ্রামের রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেড়লাখ টাকার দুটি গরুর মৃত্যু
সুনামগঞ্জের খাইরঘাট গ্রামের রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেড়লাখ টাকার দুটি গরুর মৃত্যু

বিদ্যুৎ বিভাগের কামখেয়ালীপনার কারণে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের খাইরঘাট গ্রামের রাস্তায় বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎতের খুটিতে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের দুটি গরু মারা গেছে। যার বর্তমান বাজার মূল্যে আনুমানিক দেড়লাখ টাকা। আজ শুক্রবার বিকেলে খাইরঘাট গ্রামে এই র্দূঘটনাটি ঘটে। এই দুটি গরুর মালিক হলেন খাইরঘাট গ্রামের প্রাণেশ রঞ্জন দাসের ছেলে সুদ্বীপ দাস।

স্থানীয় সূত্রে জানা যায় সুদ্বীপ দাস জানান,গত ২৬ জুন(রোজ বৃহস্পতিবার) খাইরঘাট গ্রামের লোকজন দেখতে পান এই বিদ্যুৎতের খুটি কারেন্ট আছে। এমন খবর পেয়ে সুনামগঞ্জ বিদ্যুৎতের (ওয়াব্দা) অফিসে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ ইলেক্ট্রিশিয়ান মকবুল হোসেনকে পাঠানো হয়। মকবুল হোসেন বিদ্যুৎ কাজে ব্যবহিৃত কোন যন্ত্র ছাড়াই ঘটনাস্থলে গিয়ে টেস্ট না করেই গ্রামবাসিকে আশ^স্থ করে আসেন বিদ্যুৎতের খুটিতে কোন কারেন্ট নাই এমন অভিযোগ সুদ্বীপ দাসের।

শুক্রবার বিকেলে ঐ বিদ্যুৎতের খুটিতে লেগে দুটি গরুর মৃত্যু হয়। গরুর মালিক সুদ্বীপ দাস তাৎক্ষনিক বিদ্যুৎ অফিসের প্রকৌশলী রাসেল আহমেদ বিষয়টি অবহিত করেন বলে তিনি জানান। এ রির্পোট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলে বলে তিনি জানান।

এ ব্যাপারে বিদ্যুৎ অফিসের ইলেক্ট্রিশিয়ান মকবুল হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

এ ব্যাপারে সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের(ওয়াব্দার) নির্বাহী প্রকৌশলী রাসেল আহমেদ জানান,আমাদের অফিসের ইলেক্ট্রিশিয়ান মকবুল হোসেন গতকাল ২৬ জুন ঘটনাস্থলে গিয়ে ঐ খুটিতে বিদ্যুৎ আছে কিনা পরীক্ষা করে কোন বিদ্যুৎ পায়নি। তবে আজকে ঐ বিদ্যুৎ লাইনের তেকান গ্রাহকের তার উপর থেকে ছিড়ে খুটিতে পরে থাকার কারণে হয়তো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি গরু মারা যেতে পারে। তবে কেউ অভিযোগ দিলে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD