রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী

র‌্যাব-১৫ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

রিপোর্টার নাম:
  • আপডেটের সময়: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৭২ সময় দেখুন

র‌্যাব-১৫ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মনতলিয়া এলাকায় র‌্যাব-১৫ এবং কোস্টগার্ডের যৌথ মাদকবিরোধী অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
২৬ জুন ২০২৫ খ্রিঃ বিকেলে র‌্যাব-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্প, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্প এবং কোস্টগার্ড সদস্যদের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে ১,২০,০০০ (এক লাখ বিশ হাজার) পিস ইয়াবা, একটি স্মার্টফোন এবং একটি বাটনফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
শফি উল্লাহ (৪৫), পিতা- মৃত আবুল কাশেম
নুরুল বশর (৩৮), পিতা- মোহাম্মদ আলী
উভয়ের স্থায়ী ঠিকানা: মনতলিয়া, ০২ নম্বর ওয়ার্ড, বাহারছড়া ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১০(গ)/৪১ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর: ৬৩, তারিখ: ২৭ জুন ২০২৫ খ্রিঃ)।
র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন,
“র‌্যাবের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও একইভাবে চলমান থাকবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD