সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

ছাতক পৌরসভার ৬ নং ওয়ার্ডে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত 

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৩০ সময় দেখুন

ছাতক পৌরসভার ৬ নং ওয়ার্ডে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

ছাতক পৌরসভার ৬ নং ওয়ার্ড  বিএনপির এক  কর্মী সভা বুধবার ২৫ জুন রাতে অনুষ্ঠিত হয়েছে। ছাতক শহরের রওশন কমপ্লেক্সে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির যুগ্ম  আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত), সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য, আশরাফুল হক খেলন, আহবায়ক কমিটির সদস্য, শাহিনুল হক চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শফি উদ্দিন। বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক মোঃ খায়ের উদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা ফরিদ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শংকর কুমার দাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল খান বিপন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তারেক আহমদ, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, যুবদল নেতা আব্দুল মোনেম মামমুন, যুবদল নেতা কামাল মিয়া, কামাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল বাকী মুহিত, পৌর ছাত্র দলের আহবায়ক স্বাচ্চা আবেদিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুজাহিদ হোসাইন, সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন মাহির, যুগ্ম আহবায়ক মোঃ সাজিবুল ইসলাম রনি, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ শাহেদ ইয়াছিন, ছাত্রদল নেতা শাওন আহমদ, সৌরভ মিয়া প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিএনপি নেতা মেহেদী হাসান সোনা মিয়া। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ছাত্রদল নেতা রাকিব আহমদ। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল আউয়াল, সৈয়দ জাহাঙ্গীর আলম, ফরিদ মিয়া, তানিমুল ইসলাম, ছালিক চৌধুরী রুকন, মোঃ আকিল আলী, সোলেমান মিয়া, কামাল চৌধুরী ##

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD