বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

নবীনগরে পারিবারিক বিরোধে ভাতিজার দা’য়ের কোপে চাচার হাতের কব্জি বিচ্ছিন্ন

আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
  • আপডেটের সময়: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৯০ সময় দেখুন

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচার হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের চড়িলাম গ্রামে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

আহত রফিকুল ইসলামকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রফিকুল ইসলাম ও তার ভাই দুধন মিয়ার মধ্যে জমির মাটি কাটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার ওই বিরোধ নতুন করে উত্তেজনায় রূপ নেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুধন মিয়ার ছেলে মোহাম্মদ বাইজিদ ক্ষিপ্ত হয়ে তার চাচা রফিকুল ইসলামের ওপর দা দিয়ে আঘাত করে। হঠাৎ হামলায় রফিকুলের বাম হাতের কব্জি কেটে পড়ে যায়। তার আর্তচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে হামলাকারীকে পালাতে দেখে এবং আহত চাচাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD