রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

শ্রীমঙ্গলে বিদেশী সিগারেট ও পিকআপসহ হবিগঞ্জের ২ জন গ্রেপ্তার

আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,,
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৭৪ সময় দেখুন
শ্রীমঙ্গলে বিদেশী সিগারেট ও পিকআপসহ হবিগঞ্জের ২ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বিদেশী সিগারেট ও পিকআপসহ হবিগঞ্জের ২ জন গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের মৌলভীবাজার রোডস্থ আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টার এর সংলগ্ন রাস্তায় ১১ লক্ষাধিক টাকার বিদেশি সিগারেটসহ দুজনকে গ্রেফতার করেছে।এ সময় বহনকারী একটি পিকাপ গাড়ি আটক করা হয়েছে।
পুলিশের সূত্রে জানা যায়,২৪ জুন সকালে আটককৃত বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের ১ লক্ষ ৭৭ হাজার শলাকা যার বাজার মূল্য ১১ লক্ষ ৩ হাজার টাকা । এসময় গাড়ি থেকে দৌড়ে পালানোর সময় দু’জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে আব্দুল হাই (৪০), পিতা-ইয়াকুব মিয়া, সাং-পাকুরিয়া এবং জামাল মিয়া (৩৯), পিতা-মৃত আব্দুস সামাদ, সাং-লক্ষ্মীপুর, উভয় থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ।
অবৈধ বিদেশী সিগারেট বহনকারী পিকআপ গাড়িটির রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৮-৩৭৩৬, জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ওসি আমিনুল ইসলামের নির্দেশক্রমে ও উপস্থিতিতে এস আই সজিব চৌধুরী ও এসআই বাবলু কুমার পাল সহ একদল পুলিশ।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন, আটককৃতরা সহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে, আটককৃত মালামাল ও গাড়ির ব্যাপারে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD