শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুর ১ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান  পথসভা দিয়ে আনুষ্ঠানিকতা শুরু কাহারোলে ১৫ গ্রামের স্বপ্নের সেতুর জন্য ভূমি অধিগ্রহণে যুগ্ম সচিবের সরেজমিনে পরিদর্শন রাজিবপুরে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন ময়মনসিংহ সাহিত্য সংসদের তিন বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ধোবাউড়ায় ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ  মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ: শারীরিক নির্যাতন ও গুমের অভিযোগ পরিবারের নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে

মাগুরায় বিবাহ নিবন্ধকগণের দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি মাগুরা জেলাধীন
  • আপডেটের সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৭২ সময় দেখুন

মাগুরায় বিবাহ নিবন্ধকগণের দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ সাকিব খান
মাগুরা জেলা প্রতিনিধি

মাগুরা জেলাধীন মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু-খ্রিস্টান বিবাহ নিবন্ধকগণের দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ খ্রি. অনুষ্ঠিত। মঙ্গলবার ২৪ জুন সকাল ৯ টার সময়  মাগুরা জেলা রেজিস্ট্রারের কার্যালয় সম্মেলন কক্ষে মাগুরা জেলা রেজিস্ট্রারের কার্যালয় এর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা করা হয়।
কোর্স পরিচালক মাগুরা জেলা রেজিস্ট্রার এ.বি.এম.নূর-উজ-জামান।
প্রশিক্ষণ কর্মশালায় বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭, বাল্য বিবাহ নিরোধে নিকাহ্ রেজিস্ট্রারগণের দায়িত্ব ও কর্তব্য বিষয় নিয়ে আলোচনা করেন মাগুরা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, তথ্য অধিকার আইন-২০০৯ বিষয় নিয়ে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মতিন, জাতীয় শুদ্ধাচার কৌশল, কর্মপরিকল্পনা ও নাগরিক সেবা বিষয়ে মাগুরা বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান, বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা ২০০৯, সংশোধনী-২০২৫ বিষয়ে মাগুরা জেলা রেজিস্ট্রার এ.বি.এম.নূর-উজ-জামান, তালাক সম্পর্কিত বিধি-বিধান এবং তালাক প্রদান পদ্ধতি  শ্রীপুর সাব-রেজিস্ট্রার শুভ্রা রানী বাড়ৈ, বাৎসরিক ফিসাদি ও রাজস্ব আদায় সংক্রান্ত পদ্ধতি মাগুরা সদর সাব-রেজিস্ট্রার শুভ্রা রানী দাস, ক্যাটালগ রেজিস্ট্রার সংরক্ষণ ও ক্যাটালগ রেজিস্ট্রার অনুযায়ী রেকর্ড পত্র রক্ষণাবেক্ষণ ও অফিস ব্যবস্থাপনা শালিখা সাব-রেজিস্ট্রার শহিদুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় মাগুরা জেলার ৪ উপজেলার ৫০ জন বিবাহ নিবন্ধক মুসলিম, হিন্দু ও খ্রিস্টান রেজিস্ট্রার বৃন্দগণ উপস্থিত ছিলেন।

মোঃ সাকিব খান
মাগুরা জেলা প্রতিনিধি
০১৭৫১০৫৩০৮১

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD