রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী

ছাতকের বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ’র পুশইন ২০ নাগরিক বিজিবি’র হাতে আটক

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৯৪ সময় দেখুন
ছাতকের বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ'র পুশইন ২০ নাগরিক বিজিবি'র হাতে আটক
ছাতকের বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ'র পুশইন ২০ নাগরিক বিজিবি'র হাতে আটক

ছাতকের নোয়াকোট বিওপি’র আওতাধীন বাগানবাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ২০ নাগরিককে পুশইন করা হয়েছে। মঙ্গলবার ২৪ জুন ভোরে নারী- পুরষ, শিশু সহ ২০ নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী
বিএসএফ। পুশইনকৃত সকলেই বাংলাদেশী নাগরিক। যারা ইতোপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বসবাস শুরু করেন। নোয়াকোট বিওপি’র আওতাধীন বাগানবাড়ি সীমান্ত এলাকা থেকে বিজিবি’র একটি টহল দল ৩ পরিবারের মোট ২০ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে। মঙ্গলবার সকালে তাদের আটক করে বিজিবি’র টহল দল। আটককৃতদের মধ্যে রয়েছেন পুরুষ ৬ জন, নারী ৮ জন ও শিশু ৬ জন। আটক পরিবারের সদস্যরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮বিজিবি’র) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক।

ছাতক নোয়াকোট বিওপি’র হাবিলদার মো.কবির আহমদ জানান, পুশইনকৃত আটক ২০ জনকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD