রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী

নবীনগরে হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালিত।

আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি।
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৭৮ সময় দেখুন
নবীনগরে হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালিত।
নবীনগরে হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালিত।

৬ দফা দাবির ভিত্তিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ জুন ২০২৫ নবীনগর উপজেলা থানা হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবীনগর সদর হাসপাতালের সম্মুখে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

নবীনগর সদর হাসপাতালের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক হেলথ অ্যাসিস্ট্যান্ট অংশগ্রহণ করেন। তারা তাঁদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে কর্মসূচি পালন করেন।

অ্যাসোসিয়েশনের নেতারা জানান, তাদের ৬ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—
১.নির্বাহী আদেশে নিয়োগ বিডি সংশোধন করে ১৪ তম গ্রেড প্রদান।
২. টিম সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১ তম গ্রেড উন্নত করন।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।

৪. প্রণোদনা ভাতার পুনর্বিন্যাস
৫. পদোন্নতির সুযোগ বৃদ্ধি
৬. স্বাস্থ্য সহকারীদের পূর্ণ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা।

অবস্থান কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রকিব উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ ইলিয়াছ,আব্দুল হান্নান, শরিফা বেগম, ফারজানা সুমি সহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা সরকারের প্রতি দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

কর্মসূচি শেষে একটি স্মারকলিপি থানার স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD