বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

সেনা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র সহ ৪ জনকে আটক

সেলিম মাহবুব, ছাতকঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪০১ সময় দেখুন
সেনা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র সহ ৪ জনকে আটক
সেনা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র সহ ৪ জনকে আটক

ছাতক ও শান্তিগঞ্জ ক্যাম্পের সেনাবাহিনীর যৌথ অভিযানে দিরাই উপজেলার হাতিয়া গ্রাম থেকে বিপুল পরিমাণ অস্ত্র সহ ৪ জনকে আটক করা হয়েছে। সোমবার ১০.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর টহল টিম অভিযান চালিয়ে তাদের আটক করে ছাতক ক্যাম্পে আনা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল সহ আটক চার জনকে জগন্নাথ পুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটকৃতরা হলেন, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের তকদির উল্লাহ’র পুত্র মোঃ তাজ উদ্দিন(৩৮), কুলঞ্জ ইউনিয়নের আকিল নগর গ্রামের মৃত মিরাজ উল্লাহর
জমির উদ্দিন (৭০),মৃত মিজাজ উল্লাহ’র পুত্র আমির উদ্দিন
(৪০) ও সুয়েরপার গ্রামের খবিয়ান উদ্দিনের পুত্র হিরণ মিয়া (৩৫)। তাদের হেফাজতে থাকা উদ্ধারকৃত অস্ত্র সহ মালামাল হচ্ছে একটি এক নলা বন্দুক, ৪ টি পাইপ গান, একটি লাইভ এ্যামু, একটি ব্ল্যাং কাটিস, ৬ টি বুলেটপ্রুফ জ্যাকেট (পেলেট সহ)
২ হেলমেট, ২ ঢাল, ৯ সুলফি, ১০০ পিচ ট্যাটা বাঁশের তৈরি,৭ টি দেশি রামদা, ৪ মোবাইল ফোন, ১ এ্যামু ক্যারি প্যাকেট/ব্যাগ, ২ ব্যাটন, ২ টি নৌকা, ৪টি দেশি বন্দুকের ফাইরিং পিন, ১ টি কাটিস বাকল। ছাতক আর্মি ক্যাম্প থেকে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD